Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সুস্থ হয়ে বাসায় ফিরলেন ফারুক ও আজিজুল হাকিম

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সফল নায়কদের অন্যতম, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান দুলু (ফারুক) এবং টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা আজিজুল হাকিম।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাসায় ফেরেন চিত্রনায়ক ফারুক। তবে তিনি করোনামুক্ত কি না, সে তথ্য নিশ্চিত করতে পারেননি ফারুকের ব্যক্তিগত সহকারী।

এদিকে, রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে মঙ্গলবার সকাল ১১টার দিকে বাসায় ফিরেছেন টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা আজিজুল হাকিম। যদিও আজিজুল হাকিম করোনামুক্ত কি না, সে তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেননি অভিনেতার স্ত্রী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আকবর হোসেন পাঠান দুলু (ফারুক) হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৬ নভেম্বর। বর্তমানে তাঁর মেয়ে তাবাসসুম তুলসি পাঠান করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। এর আগে ২৯ অক্টোবর যক্ষ্মা রোগের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন অভিনেতা ফারুক।

অন্যদিকে, আজিজুল হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে গত ১২ নভেম্বর হাসপাতালে নেওয়া হয়। পররে দিন ভোরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজিজুল হাকিমের স্ত্রী চিত্রনাট্যকার জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ানও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button