Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

ক্রীড়াজগত থেকে অভিনয়ে সানিয়া মির্জা

ওয়েব সিরিজ দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখছেন টেনিস তারকা সানিয়া মির্জা। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। টিউবারকিউলোসিস অর্থাৎ যক্ষ্মারোগের বিরুদ্ধে মানুষকে সচেতন করার তাগিদেই অভিনয়ে আসছেন তিনি।

জানা গেছে, পাঁচটি পর্বের সিরিজটির নাম ‘এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার’। এক নবদম্পতির কাহিনী সিরিজে ফুটিয়ে তোলা হবে। আচমকা লকডাউনের ফলে যাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়।

দম্পতির চরিত্রে অভিনয় করবেন সায়েদ রাজা আহমেদ ও প্রিয়াংকা চৌহান। সানিয়াকে গল্পে কীভাবে দেখা যাবে সেই সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। সব ঠিক থাকলে চলতি নভেম্বরের শেষেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে সিরিজটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button