Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

বিয়ে গুজব, রোমান্স সত্যি: সুস্মিতা

সারা বলিউডে রটে গেছে, ৪২ বছর বয়সী অভিনেত্রী সুস্মিতা সেন ২৭ বছর বয়সী মডেল রোহমান শলেকে বিয়ে করতে চলেছেন ।

তবে নিজের থেকে ১৫ বছরের ছোট রোহমানের সঙ্গে প্রেমের ব্যাপারটি এড়িয়ে যাননি এক সময়ের সুপারহিট এই নায়িকা।

তাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া একটি পোস্টে এই খবরকে গুজব ও মিথ্যা বলে উল্লেখ করেছেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড’।সুস্মিতা সেন ও রোহমান শল

সুস্মিতা তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘সারা বিশ্ব যখন ভাবছে যে আমি বিয়ে করতে চলেছি, প্রতিশ্রুতিবদ্ধ হতে চলেছি, তখন বলে রাখি, আমি বর্তমানে আমার শরীর চর্চা নিয়ে ভীষণ ব্যস্ত। আপাতত বিয়ের কোনো চিন্তা মাথায় নেই। তাই যে গুজব রটছে তার পুরোটাই মিথ্যা। তবে হ্যাঁ,যদি কেউ ভেবে থাকেন আমি রোহম্যান্স করছি,সেটা এক্কেবারেই সত্যি।’

একটি ফ্যাশন শো-তে রোহমানের সঙ্গে আলাপ হয়েছিল সুস্মিতার। সেখান থেকেই বন্ধুত্ব। জুনিয়র এই প্রেমিককে প্রায়ই সুস্মিতার বাড়িতে যাতাযাত করতে দেখা যায়।

তার দুই মেয়ে রেনি ও আলিশার সঙ্গেও রোহমানের ভালো বন্ধুত্ব। সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেঠির দীপাবলির পার্টি থেকে শুরু করে

বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সুস্মিতা ও রোহমানকে। এই আনাগোনা থেকেই ছড়িয়ে পড়ে প্রেমের খবর,তারপর বিয়ে।

ব্যক্তিগত জীবনে কখনো বিয়ে করেননি অভিনেত্রী সুস্মিতা সেন। দুই মেয়ে রিনি ও আলিশাকে তিনি পেয়েছেন দত্তক হিসেবে।

২০০০ সালে ক্যারিয়ারের এক্কেবারে গুরুত্বপূর্ণ সময়ে বড় মেয়ে রেনিকে দত্তক নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন নায়িকা।

সে সময় তার বয়স মাত্র ২৫ বছর। পরে ২০১০ সালে ছোট মেয়ে আলিশাকে দত্তক নেন। সে সময় আলিশার বয়স ছিল মাত্র তিন মাস।

১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতা সুস্মিতা বলিউডের চলচ্চিত্রে এসেছিলেন ‘দাস্তাক’ ছবির মাধ্যমে। ১৯৯৬ সালে

মুক্তি পেয়েছিল এটি। এরপর খুব শিগগিরই তিনি সে সময়কার সেরা নায়িকাদের একজন হয়ে ওঠেন। কিন্তু গত আট বছর

রূপালি পর্দায় দেখা নেই এই অভিনেত্রীর। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো প্রবলেম’ ছবিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button