Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

কেবিনে জুয়েল আইচ, শঙ্কামুক্ত আজিজুল হাকিম

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে করোনায় আক্রান্ত জাদুশিল্পী জুয়েল আইচকে। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) কেবিনে স্থানান্তর করা হয় তাকে। অন্যদিকে, শঙ্কা কেটে গেছে অভিনেতা আজিজুল হাকিমের। কথা বলছেন তিনি, খাচ্ছেন খাবারও।

জ্বর, কাশি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন জুয়েল আইচ। ১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, ৯ নভেম্বর তার করোনা ধরা পড়ে।

এদিকে, স্ত্রী-সন্তানসহ গত ১০ নভেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। অবস্থার অবনতি হলে ১৩ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে লাইফ সাপোর্ট রাখা হয় এ অভিনেতাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button