Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

হুমায়ূন আহমেদ স্মরণে সৌর’র ট্রিবিউট সং ‘আয় হিমু যাই’

গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার মুক্তি পেল ট্রিবিউট সং ‘আয় হিমু যাই’৷ প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষের কথা ও শিল্পী সৌর’র সুর, সংগীতে নির্মিত এই গানে ব্যাবহার করা হয়েছে হুমায়ূন আহমেদের ২২টি বইয়ের শিরোনাম।

মূলত শিরোনামগুলো সাজিয়েই এই তৈরি করা হয়েছে এই গানের লিরিক। হুমায়ূন আহমেদের মৃত্যুর সাত দিন পরে এই গানটির নির্মান ও রেকর্ডিং সম্পন্ন হলেও ৮ বছর পর গানটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হচ্ছে আয় হিমু যাই।

গানটির ভিডিওচিত্র নির্মান করেছেন নির্মাতা কামরুল হাসান মিথুন, সম্পাদনা করেছেন রাসেল আহমেদ রনি, সাউন্ড মিক্সিং ও মাস্টারিং করেছেন শাওন শাফিল। গানটির ব্যাপারে শিল্পী সৌর বলেন স্যারের মৃত্যুর পর পরই এই গানটি নির্মিত হলেও কোনরকমের বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাবহার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এই গানের ব্যাপারে কোন কপিরাইটগত ঝামেলা নেই। হুমায়ূন স্যারের কোন ভক্ত এই গান কাভার করতে চাইলে কোন আপত্তি নেই। হুমায়ূন আহমেদের প্রতি তীব্র ভালবাসা ও শ্রদ্ধাজ্ঞ্যাপনই গানটির এর লক্ষ্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button