Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

প্রকাশ্যে সৃজিতের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ টিজার

২০১৩, ২০১৭ এর পর আবারও বড় পর্দায় ফিরছেন কাকাবাবু। ভারতীয় বাঙালি সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কাল্পনিক চরিত্র কাকাবাবু বিখ্যাত। কাকাবাবুর আসল নাম ‘রাজা রায়চৌধুরী’। বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি রোমাঞ্চকর গল্প কাকাবাবু। সেই কাকাবাবুকে বড় পর্দায় তুলে ধরেন সৃজিত মুখোপাধ্যায়।

করোনার আবহ কাটিয়ে যখন সিনেমা হলের দুয়ার খুলেছে, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে একাধিক বাংলা ছবি, ঠিক সেই আবহেই পরিচালক সৃজিত জানালেন, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ঘটতে চলেছে!

এবারের বড়দিনে বাঙালি সিনেদর্শকরা সুদূর আফ্রিকা-মাসাইমারা থেকে এক রগরগে থ্রিলার ছবি উপহার পেতে চলেছেন, সেই ঘোষণাও দিয়েছেন সৃজিত। এবার প্রকাশ্যে এলো এই সিনেমার টিজার।

কথা ছিল এবারের পূজায় মুক্তি পাবে এই ছবি। কিন্তু করোনা আবহে থিয়েটার-প্রেক্ষাগৃহের দরজা বন্ধ। আর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে, ‘কোনও ওটিটি প্ল্যাটফর্ম নয়, বরং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ঘটবে সিনেমা হলেই।” কথা রেখেছেন পরিচালক।

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। কাকাবাবু এর আগে মিশর ও পাহাড়ে গিয়েছেন। তবে এই প্রথমবার জঙ্গলে যাচ্ছেন। বড়পর্দায় সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাই পাবেন সিনেমাপ্রেমী দর্শকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button