Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

অস্কার মনোনয়নের জন্য বাংলাদেশি ছবি আহ্বান

৯৩তম অস্কারের জন্য মনোনয়নের জন্য চলচ্চিত্র আহ্বান করেছে অস্কারের বাংলাদেশ কমিটি। ১ অক্টোবর ২০১৯ এর পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশির্বাদ চলচ্চিত্র ৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ২২ নভেম্বর রবিবার ২০২০, বেলা ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবছরের মতো এবারও অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বা বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button