Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

বিজ্ঞাপনে সুপার ওম্যান ফারিয়া

সুপার ওম্যান চরিত্রে এবার অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তবে কোনো সিনেমা বা নাটক নয়। বিজ্ঞাপনে তাকে এমন চরিত্রে দেখা যাবে। সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলায় কমিক চরিত্র খুব পছন্দ করতাম। সেগুলো দেখেই আমার শৈশব কেটেছে। তার মধ্যে অনেক সুপারহিরো রয়েছেন। অনেক দিনের স্বপ্ন এ ধরনের চরিত্রে অভিনয় করব।

অবশেষে এ বিজ্ঞাপনের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হল। আশা করছি এটি উপভোগ্য হবে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button