
অশ্লীল ভিডিও তৈরির জন্য থানায় অভিযুক্ত হলেন ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডে। যদিও খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য তিনি সবসময়ই আলোচিত।
হিন্দুস্তানটাইমস ডটকম’কে গোয়া’র দক্ষিণ বিভাগের পুলিশ-সুপার পঙ্কজ কুমার সিং বলেন, “পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। যে ধারায় অভিযোগ নেওয়া হয়েছে, সেটা ছাড়াও আরও বেশ কয়েকটি ধারা যুক্ত হতে পারে। আমরা তদন্তের সার্থে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করবো।”
ভারতের গোয়াতে কানাকোনা গ্রামের চাপোলি বাঁধের ওপর এই ভিডিও তৈরি করার জন্য স্থানীয় পানি সম্পদ বিভাগ বুধবার এই অভিযোগ দায়ের করে। কারণ বাঁধ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সরকারের এই বিভাগ।
পাশাপাশি ‘গোয়া ফরওয়ার্ড পার্টি’র মহিলা শাখার পক্ষ থেকেও অভিযোগ জানিয়ে বলা হয়, “পুনম পান্ডে গোয়াকে যেভাবে উপস্থাপন করেছেন তাতে মনে হয়েছে এই এলাকা যেন ‘পর্ন’ গন্তব্য।” শুটিং শেষে মুম্বাইতে ফিরে এলেও পুনমকে হয়ত আবার জিজ্ঞাসাবাদের কারণে গোয়াতে যেতে হতে পারে।



