Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

আবারও শ্রাবন্তীর সংসারে মেঘের ঘনঘটা

তারকাদের বিয়ে হয় বেশ ঘটা করে, ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে। কিন্তু ভাঙনের শব্দটি সহজে শোনা যায় না। তেমনি কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বেলায়ও হতে যাচ্ছে! তার তৃতীয় সংসারেও ভাঙনের সুর বেজেছে।  সম্প্রতি এমনই আভাস দিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ ইন্ডিয়া।

অভিনেত্রীর নিজের ইনস্টাগ্রাম থেকে উধাও স্বামী রোশন সিংয়ের সমস্ত ছবি। অন্যদিকে রোশন সিংয়ের সোশ্যাল হ্যান্ডেল খুঁজলেও মিলছে না স্ত্রী শ্রাবন্তীর কোনো ছবি। তবে শ্রাবন্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রোশন সিংয়ের কোনো ছবি না মিললেও, অভিনেত্রী এখনও নিজেকে ‘শ্রাবন্তী সিং’ হিসেবেই পরিচয় দিচ্ছেন।

আবার ভেরিফায়েড ফেসবুক পেজেও দেখা গেল প্রোফাইল পিকচারটি রোশনের সঙ্গেই। যদিও সেটা ২০১৯ সালের ৯ অক্টোবরে আপ করা হয়েছে। সব দেখেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে জি নিউজ ইন্ডিয়া দাবি করছে, এই মুহূর্তে টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী স্বামী রোশন সিংয়ের সঙ্গে থাকছেন না।

 183508kanchenjunga himalayan bangladesh 3

শ্রাবন্তীর সঙ্গে এক ছাদের নীচে না থাকলেও, রোশন বা অভিনেত্রী নিজে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন বলে জানা যাচ্ছে। অন্যদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ককে ‘অতীত সম্পর্ক’ বলে মন্তব্য করেন রোশন সিং।

প্রসঙ্গত, প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ব্রজর সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। তাদের বাগদান থেকে আইনি বিয়ে হয়ে গেলেও, শেষ পর্যন্ত টেকেনি সেই সম্পর্ক। ফলে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এরপর ২০১৮ সালে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী।

পাঞ্জাবে গিয়ে রোশনের বাড়িতে চুপচাপ বিয়ে সেরে ফেলেন এই অভিনেত্রী। শ্রাবন্তী-রোশনের বিয়েতে হাজির হন দুই পরিবারের ঘনিষ্ঠরা। বিয়ের এক বছর কাটতে না কাটতেই ফের দুজনের সংসারে অশান্তির কালো মেঘ ঘনাচ্ছে সেই গুঞ্জনে দুশ্চিন্তা টলিপাড়াতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button