
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফটোশুটের বেশ কিছু ছবি পোস্ট করেছেন, বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।
ছবিগুলো পোস্ট করে জ্যাকলিন ক্যাপশনে লিখেছেন, ‘নিজের আনন্দকে অন্বেষণ করো, যখন সমস্ত কিছু অন্য কথা বলে, তখনও। ’ আরও একটি ছবির ক্যাপশনে জ্যাকলিন লিখেছেন, ‘জীবন পরিবর্তনের জন্য চিন্তার পরিবর্তন ঘটাও।
এদিকে, নিজের এক কর্মীকে নতুন ব্র্যান্ডেড গাড়ি উপহার দিয়েছেন জ্যাকলিন। কর্মীকে ভালোবেসে নতুন গাড়ি উপহার দিয়েছেন জেনে আবেগে আপ্লুত হয়েছেন জ্যাকলিন অনুরাগীরা।



