Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

সৌমিত্রের খোঁজে বিগ বি

আগের থেকে অনেকটাই ভালো আছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে এখনও চিন্তা রয়েছে তাঁর স্নায়বিক অবস্থা নিয়ে। এছাড়া তিনি মোটের উপর ভালোই আছেন, সোমবার এমনটাই জানিয়েছেন চিকিত্‍সকরা।

এদিকে, প্রবীণ অভিনেতার স্বাস্থ্যের অবস্থার খোঁজ নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। বেসরকারি হাসপাতালের খবর, নানাবতী হাসপাতালে চেকআপের জন্য গিয়েছিলেন বিগ বি। সেখানেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের খোঁজখবর নেন।

গত তিনদিনে তাঁর শারীরিক অবস্থার কোনও রকম অবনতি হয়নি। সামান্য হলেও উন্নতি হয়েছে বিভিন্ন শারীরিক মাপকাঠির। তবে স্নায়বিক উন্নতি নাহলে চিন্তা একটা থেকেই যাচ্ছে। আগেই তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তার ফলে তাঁকে কোভিড আইসিইউ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনি চিকিত্‍‌সায় খুব ভালো সাড়া দিচ্ছেন। মিউজিক থেরাপিও দেওয়া হচ্ছে ৮৫ বছরের অভিনেতাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button