Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

২৩ অক্টোবর খুলছে স্টার সিনেপ্লেক্স

করোনার কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর প্রেক্ষাগৃহ পুনরায় চালু করার অনুমতি দিয়েছে সরকার। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দেশের সব প্রেক্ষাগৃহ চলচ্চিত্র প্রদর্শন করতে পারবে। আর দেশের জনপ্রিয় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স খুলছে ২৩ অক্টোবর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানান, এতদিন বন্ধ থাকায় কর্মীরা অনেকে ঢাকার বাইরে। তারা ঢাকায় আসার পর সবার করোনা টেস্ট করা এবং প্রয়োজন সাপেক্ষে কোয়ারেন্টিনে রাখাসহ স্বাস্থ্য নিরাপত্তার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই স্টার সিনেপ্লেক্স খুলতে একটু সময় লাগছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৯ মার্চ থেকে এই মাল্টিপ্লেক্সসহ দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। সম্প্রতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, পরিস্থিতি বিবেচনায় ১৬ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহগুলো খোলার অনুমতি দিয়েছে সরকার। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, তারা হলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত রাখতে সচেষ্ট। তাই স্বাস্থ্যবিধির শতভাগ মেনেই তারা কার্যক্রম পরিচালনা করবেন। দূরত্ব বজায় রাখার জন্য ধারণক্ষমতার অর্ধেক টিকেট বিক্রি করা হবে।

প্রত্যেক দর্শকের মাস্ক পরিধান নিশ্চিতকরণ, হলের প্রবেশ মুখে জীবাণুমুক্তকরণ টানেল স্থাপন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button