Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

নির্বিঘ্নে বিড়াল প্রতিপালনে নায়লা নাঈমের আইজিপি’র দৃষ্টি আকর্ষণ

মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম একজন নারী হয়ে লকডাউনের সময় যখন সব বন্ধ ছিল সে সময় হাজারো কুকুর বিড়ালদের নিজে স্কুটি চালিয়ে গিয়ে খাবার দিয়েছেন ঢাকার আস পাশে থাকা অসহায় প্রাণীদের কথা ভেবে। তারপরও আজকে এই মানুষটি মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন শুধু মাত্র তার বাসায় কিছু বিড়াল বা কুকুর কে জায়গা দেওয়ার জন্য।

নায়লা নাঈম তার তত্ত্বাবধানে প্রতিপালন করা অসহায় প্রাণীদের নিশ্চিন্তে প্রতিপালন করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের আইজিপি’র দৃষ্টি আকর্ষণ করেছেন।

১০ অক্টোবর (শনিবার) এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আইজিপি’র দৃষ্টি আকর্ষণ করেছেন। সাংবাদিক সম্মেলনে নায়লা নাঈম তার লিখিত বক্তব্যে জানান, অসহায় প্রাণীর প্রতিপালন করতে গিয়ে প্রায়ই প্রতিবেশীদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। এমনকি সম্প্রতি পুলিশ কর্তৃকও হয়রানি হয়েছেন।

      IMG 20201010 222450

তিনি আরও বলেন, অসহায়, বােবা বা কথা বলতে না পারা প্রাণীগুলাের প্রতি আমি এবং আমার পরিবার সবসময়ই অনেক বেশি মানবিক। বােবা প্রাণীর প্রতি আমি খুবই অনুরক্ত ও সহমর্মী এটা অনেকেই জানেন। তবে এই প্রাণীদের
প্রতি ভালােবাসার জন্যে আমাকে প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

প্রতিবেশীর অনেকেরই চক্ষুশুল হয়েছি আমি। দীর্ঘ ১০/১২ বছর ধরে আমি আহত বিড়ালদেরকে রেসকিউ করি। এরপর ট্রিটমেন্ট দেই। সুস্থ হলে আবার ছেড়েও দেই। যাদের প্রতি বেশি মায়া পড়ে যায় বা দূর্বল বা বাইরে যারা প্রকৃতিতে করে খেতে পারবে না, একা চলতে পারবে না হয়তাে তারা আমার কাছে থেকে যায়।

আমি আমার নিজ খরচে তাদের সেবা করি। আমার নিজস্ব দুইটা ফ্ল্যাট আছে আফতাব নগরে। কেনা এপার্টমেন্টে এর মধ্যে একটা ফ্ল্যাটে বিড়ালগুলাে থাকে। যার কারণে এপার্টমেন্টে কোনাে সমস্যাও হয় না, কোনাে প্রকার ঝামেলাও নেই।

নায়লা নাঈম বলেন, আমার আশেপাশের কতিপয় কিছু প্রতিবেশী ব্যক্তিগতভাবে ঈর্ষান্বিত হয়ে সবসময়ই আমার নানান বিষয়ে লেগে থাকতাে। একটা পর্যায়ে তারা বিড়ালের বিরুদ্ধতা শুরু করে – যেন আমি না রাখি, না খাওয়াই। এতদসত্ত্বেও আমি তাদের কথায় কখনাে কোনো প্রতিবাদ করিনি। প্রতিবেশীরা কোনােভাবেই কোনােকিছু সুরাহা করতে না পেরে, তারা পরবর্তীতে পুলিশে বিভিন্নভাবে অভিযােগ করে।

আমার এই ভালােবাসার প্রতিদান হিসেবে আমি মানুষের কাছ থেকে কি এই প্রতিদান পাবাে ? আর আইনশৃঙ্খলা বাহিনী আমাকে এভাবে হেনস্থা করবে ? আমি এই ব্যাপারে প্রিয় সাংবাদিক ভাই – বােনদের বরাত দিয়ে মাননীয় আইজিপির দৃষ্টি আকর্ষণ করছি – যেনো আমি আমার এই ভালােবাসার বিড়ালগুলােকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারি।

সংশ্লিষ্ট খবর

Back to top button