Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

‘মা, এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন’

আজ অপু বিশ্বাসের ৩১ তম জন্মদিন। নিজের জন্মদিনে মাকে নিয়ে এক আবেগি স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা।

মা ছিলেন তার জীবনের সবসময়ের সঙ্গী। গত মাসেই মাকে হারিয়েছেন এই নায়িকা। তিনি ফেইসবুকে লিখেছেন,
”আজ আমার জন্মদিন।
সবাই বলে জন্মদিনে কি উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা।
তুমি যদি আর একটি বার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে, তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হত। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে , ভাবতেও পারিনি ।
তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা ।
আমার এই দিনে তুমি আশীর্বাদ করো,
তোমার চাওয়া; “জয়কে ডাক্তার বানানো ”
আমি যেন পূরণ করতে পারি ।”
-অপু বিশ্বাস

২০০৪ সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অপু বিশ্বাসের। ২০০৬ সাল অপুর উত্থানের বছর। সে বছর এফ আই মানিক পরিচালিত তার ‘কোটি টাকার কাবিন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।

এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। এরপর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন অপু বিশ্বাস৷ আবার অপুর নায়ক হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন শাকিবও।

ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সিনেমার জুটি হিসেবে আলমগীর-শাবানার পর দ্বিতীয় শাকিব-অপু জুটি। তারা ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

অপু বিশ্বাসের আসল নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে তার জন্ম। তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।

স্কুল জীবন থেকেই নাচের সঙ্গে যুক্ত ছিলেন অপু। বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি নাচ শিখেছেন। নাচের সূত্রেই তার অভিনয়ে যুক্ত হওয়া।

এখন চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি স্টেজ শো ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা যায় তাকে। যদিও সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারে আগের মতো সেই ব্যস্ততা নেই। সংসার ও সন্তান নিয়েই তার যত ব্যস্ততা। তবে সব কিছু সামলে মাঝে মাঝে শোবিজে সময় দিচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button