Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

মুক্তি পেল লক্ষ্মী বোম্বের ট্রেলার

হরর-কমেডি ‘লক্ষ্মীবোম্ব’ ট্রেলারেই মাত করলেন অক্ষয় কুমার ও কিয়ারা আদবাণী। সিনেমায় কিয়ারা আদবাণীর স্বামীর চরিত্রে অক্ষয়ের ওপর আশ্রয় করে এক তৃতীয় লিঙ্গের ভূত। শুক্রবার প্রকাশ পেল ‘লক্ষ্মীবোম্ব’ সিনেমার ট্রেলার।

ট্রেলারের শুরুতেই ভূতে অবিশ্বাসী অক্ষয় কুমার বলেন, যেদিন আমার সামনে সত্যি সত্যিই ভূত আসবে, মায়ের কসম, সেদিন আমি হাতে চুড়ি পরব। এরপর কিয়ারার সঙ্গে নাচ-গান শেষে মা-বাবার কাছে বাড়িতে যান অক্ষয়।

কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। অক্ষয়ের ওপর ভর করে এক তৃতীয় লিঙ্গের ভূত। এরপর ঘটতে থাকে একের পর এক ভয়াবহ, রোমহর্ষক ও হাস্যকর ঘটনা।

রাঘব লরেন্স পরিচালিত ২০১১ সালের তামিল হিট সিনেমা ‘কাঞ্চনা’র রিমেক হলো ‘লক্ষ্মীবোম্ব’। এ সিনেমাটিও নির্মাণ করছেন রাঘব। সিনেমাটি চলতি বছরের ২২ মে মুক্তি পাওয়ার কথা ছিল।

তবে করোনার কারণে পিছিয়ে যায় তারিখ। অবশেষে দিওয়ালি উৎসবকে সামনে রেখে আগামী ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে সিনেমাটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button