Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

প্রীতিলতা চলচ্চিত্রে কবীর সুমন

বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি শিল্পী কবীর সুমন এবার গাইলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী শহীদ প্রীতিলতার জন্য। ‘একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পরবো ফাঁসি দেখবে ভারতবাসী’ গানটি নতুন করে গাইছেন কবীর সুমন।

ভারতের বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস গানটির রচনা ও সুর করেন। তবে কেউ কেউ মনে করেন গানটি মুকুন্দ দাসের। লতা মঙ্গেশকরের কণ্ঠে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুভাষচন্দ্র’ চলচ্চিত্রে এই গানটি প্রথম ব্যবহার হয়েছিল। এরপর অনেক শিল্পীই এটি গেয়েছেন। তবে কবীর সুমন প্রথমবারের মতো গাইছেন।

এ প্রসঙ্গে কবীর সুমন এক ভিডিও বার্তায় বলেন, ‘‘কিছু দিন আগে বাংলাদেশ থেকে রাশিদ পলাশ আমাকে ফোন করেন এবং জানান তারা কয়েকজন মিলে শহীদ প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন। আমাকে একটি গান করতে বলেন। আমি ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের জন্য এটি স্বকণ্ঠে গেয়ে দেবো। আমাকে এর জন্য স্মরণ করায় গর্ববোধ করছি।

টিম প্রীতিলতা নামে যে সংগঠনটি এই মুভিটা করছে, আমি এখন থেকে তাদেরই এক সদস্য। আমি প্রাণ খুলে চাই ছবিটা সার্থক হোক; লোকে ছবিটা দেখুক।’’

এছাড়াও প্রীতিলতা চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন পরীমনি। অন্যান্য চরিত্রের শিল্পী নির্বাচন প্রক্রিয়া চলছে। আগামী ১ নভেম্বর থেকে ঢাকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button