
আবারও সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন পরিচালক শিহাব শাহীন। গল্পটি ১৮ বছর আগে ঘটে যাওয়া এক মডেল হত্যার চাঞ্চল্যকর ঘটনা নিয়ে।
এতে একসঙ্গে অভিনয় করছেন মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, জোভান ও ফারজানা রিক্তা। চলতি সপ্তাহে এই শুটিংয়ে অংশ নিয়েছেন সিয়াম ও রিক্তা। আগামী সপ্তাহে যুক্ত হবেন মাহি।
ইতোমধ্যে সিয়াম আহমেদের একটি ছবি অনলাইনে ফাঁস হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি পুলিশ কর্মকর্তার ভূমিকায় আছেন। আর ক্ল্যাপস্টিকে লেখা আছে সিরিজটির নাম-পরিচয়।
উল্লেখ্য, শিহাব শাহীন সম্প্রতি আলোচনায় এসেছেন ওয়েব সিরিজ ‘আগষ্ট ১৪’ নির্মাণ করে। যার মাধ্যমে উঠে এসেছে, কন্যা ঐশীর হাতে পুলিশ দম্পতি খুনের ঘটনার ছায়া।



