Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

বঙ্গবন্ধু হত্যার ঘটনা অবলম্বনে সিনেমা ‘৫৭০’

শনিবার (০৩ অক্টোবর) থেকে শুটিং শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে নির্মাণাধীন সিনেমার। ‘৫৭০’ নামের সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক আশরাফ শিশির।

সংবাদমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘৫৭০’-এর চিত্রনাট্য আশরাফ শিশির নিজেই লিখেছেন। সিনেমাটির গল্প ১৯৯৬ সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তকে ভিত্তি করে সাজানো হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়টিও। সেই সময়টিকে বড় পর্দায় তুলে আনছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির।

শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছরের ১৭ মার্চ ‘৫৭০’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানায় প্রযোজনা সংস্থা। সিনেমাটিতে অভিনয় করছেন- অভিনেতা মাসুম আজিজ, স্বাধীন খসরু, বাপ্পি চৌধুরী, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমনসহ প্রায় ৩০০ জন অভিনয়শিল্পী।

সংশ্লিষ্ট খবর

Back to top button