Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সরকারি অনুদানে তিশা, বেসরকারিতে পরিমনি

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতাকে ঘিরে কাছাকাছি সময়ে দুটি ছবি নির্মাণ হচ্ছে। একটি বেসরকারি উদ্যোগে, অন্যটি সরকারি।

বেসরকারি উদ্যোগের ছবিটিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরীমনি। আর সরকারি অনুদানের ছবিতে ওই চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। আর এতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিককে দেখা যাবে।

২৪ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে ছবিটির মহরত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে অনুদানের এই ছবিটি নির্মাণ হচ্ছে। এ চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।

জানা যায়, চলচ্চিত্রটিতে তিশা ও মনোজের পাশাপাশি আরও অভিনয় করছেন মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তাপু, ইন্দ্রাণী ঘটক, অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথি প্রমুখ।

এছাড়াও চলচ্চিত্রটির রূপসজ্জায় থাকছেন শিল্পী মোহাম্মদ আলী বাবুল। চলচ্চিত্রের পোশাক পরিকল্পনায় রয়েছেন শিল্পী কনক আদিত্য। সংগীত পরিচালনা করছেন শিল্পী বাপ্পা মজুমদার।

সংশ্লিষ্ট খবর

Back to top button