Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

ফের কারাগারে রিয়া

দ্বিতীয় দফার মতো আবারও রিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাকে। নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস এই মেয়াদ বাড়িয়েছে। আপাতত মুম্বাইয়ের বাইকুল্লা জেলে রয়েছেন তিনি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকযোগের বিষয়টিতে উঠেপড়ে লেগেছে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তার মৃত্যু মামলায় মাদকযোগে এনসিবি জিজ্ঞাসাবাদের পর তার বান্ধবী রিয়া চক্রবর্তী ও রিয়ার ভাই শৌভিককে গ্রেফতার করেছে।

ধরা হচ্ছে একের পর এক মাদক ব্যবসায়ীকে। পাশাপাশি জেরার মুখে পড়তে হচ্ছে বলিউড তারকাদের। সুশান্তের ঘটনায় ডাক পড়েছে সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরেরও। নাম এসেছে দিয়া মির্জা ও দীপিকা পাড়ুকোনেরও।

সংশ্লিষ্ট খবর

Back to top button