Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

‘বাবু খাইছো’ ইউটিউব ট্রেন্ডিংয়ে সেরার তালিকায়

সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত শব্দ ‘বাবু খাইছো’। এবার সেই নাম ব্যবহার করে মুক্তি পেয়েছে নাটক ‘বাবু খাইছো’। পাশাপাশি এতে ব্যবহৃত হয়েছে ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গানও।

গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটির এরইমধ্যে ভিউ দাঁড়িয়েছে ৩৬ লাখের বেশি। আর এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫৩ লাখের বেশি। গান ও নাটক দুটিই এখন একসঙ্গে ইউটিউব বিডির ট্রেন্ডিংয়ে রয়েছে। নাটকটি ২ নম্বর তালিকায় আর ১৩-তে আছে গানটি।

প্রত্যয় হাসানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছে ঈগল টিম। এই টিমের অন্যতম সদস্য আলম আশরাফ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আফজাল সুজন, সুপ্ত, শুভ, ঈশানা, রকি খান, নাবিলা আলম পলিন, লাবণ্য চৌধুরী প্রমুখ। প্রযোজনা করেছেন ঈগল মিউজিকের কচি আহমেদ।

অন্যদিকে গানটি তৈরি করেছেন মীর মারুফ ও মীর মাসুম। দুই ভাইয়ের যৌথ সংগীতায়োজনে এটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন মীর মারুফ। মীর ব্রাদার্স- মীর মারুফ ও মীর মাসুমএরমধ্যে গানটির ব্রিজ লাইন বা কোরাস অংশটিতে কণ্ঠ দিয়েছেন তাসনিম আনিকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button