Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

সুশান্তের মৃত্যুর কারণ জানাবে এআইআইএমএস

আগামী সপ্তাহে জানা যাবে সুশান্তের মৃত্যুর কারণ। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) এর যে চিকিৎসক দলটি প্রয়াত অভিনেতার ভিসেরা ফের পরীক্ষা করছে, তারা তাদের রিপোর্ট সিবিআইয়ের কাছে জমা দেবে। এই রিপোর্টে নিশ্চিত ভাবে মৃত্যুর কারণ জানানো থাকবে।

গত ১৪ই জুন সকালে বান্দ্রার ফ্ল্যাটে ৩৪ বছর বয়সি অভিনেতার ঝুলন্ত দেহ মেলে। সে দিনই ময়না-তদন্ত করেন মুম্বইয়ের কুপার হাসপাতালের পাঁচ জন ডাক্তারের একটি দল। তাদের রিপোর্টে লেখা ছিল, ‘ঝুলন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে মৃত্যু’। সেই রিপোর্টে এই মৃত্যুকে ‘আত্মহত্যা’ই আখ্যা দিয়ে বলা হয়েছিল, ‘শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন নেই।’

মুম্বই পুলিশের তত্ত্বাবধানে হওয়া সেই ময়না-তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিহার পুলিশ। পরে সিবিআই তদন্তভার গ্রহণ করলে তারা সুশান্তের ভিসেরা ও অটপ্সি রিপোর্ট ফের পরীক্ষার জন্য পাঠায় দিল্লিতে ।

এদিকে, মঙ্গলবার সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)। এর আগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে এনসিবি।

এদিকে, আড়াই হাজারেরও বেশি সই নিয়ে রিয়া চক্রবর্তীর সমর্থনে একটি ‘খোলা চিঠি’ প্রকাশ করেছেন বলিউডের তারকারা। সেখানে সোনম কপূর, জোয়া আখতার, অনুরাগ কাশ্যপদের সই রয়েছে। সূত্র: আনন্দবাজার

সংশ্লিষ্ট খবর

Back to top button