Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

সুশান্তের মৃত্যু রহস্য তিন মাসেও উদঘাটন হয়নি

১৪ই জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ। কিন্তু তিন মাসেও এই মৃত্যুর রহস্য ভেদ করতে পারেনি তদন্ত সংস্থাগুলো। প্রশ্ন থেকে যাচ্ছে সুশান্তকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন?

এদিকে, যতই দিন গড়াচ্ছে, তদন্তে আসছে নিত্যনতুন মোড়। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন সুশান্তের প্রেমিকা রিয়া। এমনকি সায়েফ কন্যা-সারা আলি খানসহ ২৫ বলিউড স্টারের কথাও বলেছেন রিয়া। তবে রিয়া তার ভাইসহ জেলে এক করুণ সময় পার করছেন।

এদিকে সুশান্তের জন্য ন্যায় বিচার, বলিউডে নেপোটিজম ও মাদক নিয়ে কথা বলে ঝড় তুলে যাচ্ছেন কঙ্গনা রনৌত। তার অভিযোগ বলিউডের কম-বেশি সবাই মাদকাসক্ত। সবার ডোপ টেস্ট করানোর দাবিও জানান কঙ্গনা।

অন্যদিকে, সুশান্তের মৃত্যুতে সরব ভারতের রাজনৈতিক অঙ্গনও। কংগ্রেস বলেছে -রিয়া রাজনীতির শিকার। “বাঙালি মেয়েকে রাজনীতির শিকার হতে দেব না!” এমন শ্লোগানে মাঠেও নেমেছে কংগ্রেস নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button