
সিনেমা, গল্পের বই বা উপন্যাসের বদৌলতে আমরা জানি যে, রহস্যে আর রোমাঞ্চে ভরপুর হয়ে থাকে সিক্রেট সার্ভিস এজেন্টদের জীবন। দেশ, মাটি এবং জনসাধারণের স্বার্থ রক্ষায় তারা নিজের জীবন বাজি রেখে মারাত্মক ঝুকি নিয়ে থাকে শত্রু মোকাবিলার জন্য।
এমনই একজন এজেন্ট মুরাদ। কিন্তু ঘটনাচক্রে মুরাদের নিজের ব্যক্তিগত জীবনে যখন প্রতাপশালী এক শত্রুর আগমন ঘটে এবং এই শক্তিশালী শত্রুর কারণে তার পরিবার, আপনজন ঝুকিপূর্ণ অবস্থায় দিন কাটায় তখন তার চেনা ছকের বাইরে এসে জীবনের নানা ঘাত-প্রতিঘাত, বাধা-বিপত্তির গল্প নিয়েই নির্মান করা হয়েছে ‘ইনফিনিটি’।
বিনোদনের নতুন জনপ্রিয় মাধ্যম এখন ওটিটি প্ল্যাটফর্ম। সারা বিশ্বের বিনোদন প্রেমী মানুষের চাহিদার কথা চিন্তা করে এই প্ল্যাটফর্ম নানারকম সিরিজ বা মুভি নিয়ে হাজির হচ্ছে। ভিন্নধারার এই বিনোদনের ঢেউ এখন আমাদের দেশেও। বিশেষ করে করোনাকালে লকডাউনে মানুষের বিনোদনের খোরাক যুগিয়ে বেশ ভালোই সাড়া জাগিয়েছে এসব প্ল্যাটফর্মে প্রচারিত সিরিজ।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এই প্রথমবার আন্তর্জাতিক মানের ভিএফএক্স নিয়ে হাজির হচ্ছে স্টুডিও মনষ্টার। বাংলাদেশে ভিএফএক্সের এমন অসাধারন কাজ আগে কখনোই দেখা যায়নি বলে দাবি করেছেন নির্মাতারা। এই সিরিজে ভিন্নধর্মী গল্পের সাথে চোখ ধাধানো অ্যাকশন দৃশ্যের দেখা মিলবে যা বাংলাদেশের কোনো সিরিজের ক্ষেত্রে প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে।
গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্য ভাবে ফুটিয়ে তোলার প্রয়োজনে বানাতে হয়েছিলো ৫ টি ভিন্ন ভিন্ন ব্যাতিক্রমধর্মী সেট। ব্রুথাল গেমিং, ব্রেইন মোডিফিকেশন, সিক্রেট ল্যাব টেস্টিং সহ এমন এমন কিছু সেটে কাজ করা হয়েছে যা এর আগে আমাদের দেশের কোনো মাধ্যমেই দেখা যায়নি। সাথে এমন কিছু টপিক এই গল্পে রাখা হয়েছে যা বিনোদনের মাত্রা বাড়িয়ে দিবে অনেকগুণ।



