Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

৭৬ বছর পূর্ণ করলেন আবুল হায়াত

৭৬ বছর পূর্ণ করলেন টিভি নাটকের সবচেয়ে সফল বাবা খ্যাতি পাওয়া, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত।

নাটক দিয়েই নাম লেখান শোবিজ জগতে। ১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশন জগতে আত্বপ্রকাশ, ধীরে ধীরে তিনি হয়ে উঠেন টিভি নাটকের নিয়মিত অভিনেতা, প্রধান চরিত্রে অভিনয় না করেও ভীষণ জনপ্রিয় হয়েছিলেন।

ভারতের পশ্চিমববঙ্গে জন্ম হলেও, দেশ বিভাগের পর চলে আসেন চট্টগ্রামে। বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা পাঠ চুকিয়ে প্রকৌশলী হিসেবে নিযুক্ত হন ওয়াসায়। ওয়াসার সেই ইঞ্জিনিয়ার অভিনয় দিয়ে হয়ে উঠেন টিভি নাটকের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ‘বাবা’। অভিনয় করেছেন অসংখ্যা নাটকে।

এইসব দিনরাত্রি,বহুব্রীহি,অন্য ভুবনের ছেলেটা, দ্বিতীয় জন্ম, শেখর, অয়োময়, নক্ষত্রের রাত, আজ রবিবার থেকে জোছনার ফুল, শুকনো ফুল রঙ্গিন ফুল,আলো আমার আলো, নদীর নাম নয়নতারা, খেলা, শনিবার রাত ১০টা ৪০ মিনিট, হাউজফুল, এফ এন এফ সহ অসংখ্য দর্শকনন্দিত নাটকে অভিনয় করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন।

শুধু অভিনয়েই নয়, নাট্যকার হিসেবেও নিজের প্রতিভার আলো ছড়িয়েছেন। পরিচালনা করেছেন উন্মেষ, দিল দরিয়া, জোছনার ফুল, মন+ হৃদয়, হারানো সুর, শুকনো ফুল রঙ্গিন ফুল সহ, মধাহ্ন ভোজ কি হবে, হাত বাড়িয়ে দেওয়ার মত বহু আলোচিত নাটক। সম্প্রতি ‘উপহার’ নাটকেও ছড়িয়েছেন নিজের দ্যূতি।

সংশ্লিষ্ট খবর

Back to top button