Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সালমানের সাবেক স্ত্রী এখন ৩ সন্তানের জননী

২ যুগ আগে রহস্যজনক এক মৃত্যুর মধ্য দিয়ে বিদায় নিয়েছিলো সালমান নামের ধূমকেতু। সালমান নেই ২৪ বছর হয়ে গেছে। গঙ্গার অনেক জল গড়িয়েছে স্মৃতির মহাকাল ছুঁয়ে। সালমান ভক্তদের আগ্রহের শেষ নেই তার জীবনী ও তার সঙ্গে জড়িত প্রতিটি বিষয়ের প্রতি।

সালমান শাহ’র জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় তার স্ত্রী সামিরা। রহস্যময়ী এই নারীও সালমানের মতোই গেঁথে আছেন বাংলাদেশি সিনেমাপ্রেমীদের মনে; ভালো-মন্দ অনুভূতির মিশ্রণে।

অনেকেই জানতে চান কী করেন, কেমন আছেন সালমানের স্ত্রী সামিরা? ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক আইডি ও পেজে সালমান ভক্তরা সালমান ও সামিরাকে নিয়ে নানা স্ট্যাটাস ও ছবি পোস্ট করেন। সেসব পোস্টে দাবি করা হয়, ঢালিউডের শাহরুখ-গৌরী হতে পারতেন সালমান-সামিরা। কেউ কেউ সামিরার প্রতি ক্ষোভও প্রকাশ করেন।

জানা যায়, সালমান শাহ’র স্ত্রী সামিরা হক এখন থাইল্যান্ড প্রবাসী। সালমানের মৃত্যুর কয়েক বছর পরই তিনি বিয়ে করেছিলেন, মুস্তাক ওয়াইজ নামে এক ব্যবসায়ীকে। তাকে নিয়ে থাইল্যান্ডে পেতেছেন নতুন সংসার। বেশ সুখেই আছেন তিনি জৌলুসের জীবন নিয়ে। সেই সংসারে তিন সন্তানের জননী এখন সামিরা। বড় ছেলে ও ছোট দুই মেয়ে।

   image 130977 1599286100bdjournal 6

আরো জানা যায়, বাংলাদেশে খুব একটা আসেন না। আসলেও এড়িয়ে চলেন মিডিয়া বা কোলাহল। একান্তই নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করেন। সালমানের মৃত্যুর পর থেকেই নিজেকে সবকিছুর আড়ালে নিয়ে যান তিনি।

গেল বছরের ১৯ সেপ্টেম্বর সামিরার বাবা শফিকুল হক হীরা বেশ কিছু গণমাধ্যমে জানিয়েছিলেন, ‘সালমানের মৃত্যুতে আর সবার মতোই আঘাত পেয়েছিল সামিরা। সবাই নায়ক হারানোর ব্যথায় কেঁদেছিল। আর আমার মেয়ে কেঁদেছিল বিধবা হওয়ার যন্ত্রণায়।

সেই কষ্ট কেউ বোঝার আগেই তাকে নিয়ে নানা রকম অপবাদ ছড়ানো হলো। যাক, সবার দোয়ায় সামিরা এখন ভালো আছে। স্বামী-সন্তান নিয়ে তার সুখের সংসার।’

সেই মন্তব্যে সামিরার বাবা আরও জানিয়েছিলেন, চমকপ্রদ এক তথ্য। সালমানের মৃত্যুদিনে নাকি কারও সঙ্গেই কোনো কথা বলেন না সামিরা। নিজের মতো করে চুপাচাপ থাকেন। সালমানের মৃত্যু তিনিও মেনে নিতে পারেননি। মানতে পারেন না ‘সালমানের সাবেক স্ত্রী’ শব্দটিও।

  salman shah wife samira 1

অন্যদিকে, সালমানের মা নীলা চৌধুরী সালমানের মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করে একটি হত্যা মামলা করেছিলেন। তাই সালমানের পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেন না সামিরা।

সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করা সালমান শাহ মাত্র ২১ বছর বয়সে তার মা নীলা চৌধুরীর ঘনিষ্ঠ বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন। সেই সময় আলোচিত দম্পতি ছিলেন সালমান-সামিরা। সূত্র : জগোনিউজ২৪.কম

সংশ্লিষ্ট খবর

Back to top button