Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

‘বলিউডে ৯৯ শতাংশ তারকাই মাদকাসক্ত’

এক সাক্ষাৎকারে সুশান্তের ড্রাগস নেওয়া প্রসঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত বলেছেন, বলিউডে এটা নতুন কোনো বিষয় নয়। অনেক তারকাই নাকি ড্রাগস নিয়ে থাকেন। বি-টাউনের ৯৯ শতাংশ তারকাই নাকি মাদকে অভ্যস্ত।

এর আগে টুইটারে প্রধানমন্ত্রীর অফিসকে ট্যাগ করে তিনি রণবীর সিং, অয়ন মুখার্জি, রণবীর কাপুর, ভিকি কৌশলের রক্তের নমুনা নেয়ার অনুরোধ করেন ড্রাগ পরীক্ষার জন্য। তার মতে এই ‘ইয়ং ব্রিগেড’-এর ড্রাগস নেয়ার কানাঘুষো অনেক আগে থেকেই শোনা গিয়েছে বলিপাড়ার অলিগলিতে।

‘মণিকর্ণিকা’র মতে অনেক তারকা বয়সের সঙ্গে সঙ্গে এসব অভ্যাস ছেড়ে দিলেও এই নেশার জালে এখনো স্বেচ্ছাবন্দি বলিউডের মায়াবী জগৎ।

এমনকি বলিউড পার্টিতেও অবাধে মাদক সেবনে মাতেন তারকারা এমন মন্তব্য করতেও পিছুপা হননি ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button