
করোনা মহামারীগত ইদে সাফল্য পাবার পর এবার মৌলিক নাটক নির্মাণে আগ্রহী নতুন ও ভিন্ন ধারার প্রয়োজনা প্রতিষ্ঠান লী কমিউনিকেশন।
এদিকে, শেষ হয়েছে নতুন প্রয়োজনা অপরাহ্নের শেষ রোদ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল হাসান মিঠু। একজন গ্রাম বৃদ্ধের জীবন নিয়ে নাটকটি।
গত ঈদের পর পর্দা কাপিয়ে আবারো ছোট পর্দায় নিয়মিত হচ্ছে, বিশিষ্ট নাট্যকার, নাটকটির পরিচালক বেদুইন হায়দার লিও। তিনি বলেন বড়দা কে মানুষ নতুন লুকে দেখবে। সকল কলাকুশলী ও কারিগরী টিম ছিল খুবই হেল্প ফুল। নাটকের রাইটার আশিক জন ও নাটকের প্রধান সহকারী নুর আলম কে ধন্যবাদ।
লী কমিউনিকেশনের অন্যতম ম্যানেজিং পার্টনার মোঃ আব্দুল আহাদ বলেন। আমার ভালো কিছু করতে চাই। ব্যাবসার আগে সেটা যেন শিল্প হয়।
নাটকটিতে আরও অভিনয় করেছেন নিশাত প্রিয়ন, সিয়াম নাসির, অবিদ রেহান, মহসিন পলাশ, তানিয়া ইসলাম রিতু, জন ও বিশেষ চরিত্রে মিকাইল।
রাজ, বাংলা টিভি



