Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

মডেল লরেনের আত্মহত্যা

আত্মহত্যা করেছেন মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। তবে কেন, কি কারণে এমনটা করেছেন তার কিছুই এখনও জানা যায়নি। রোববার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’ এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। পুরো নাম লরেন মেন্ডেস, ধর্মে খ্রিষ্টান। ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও পরিচিতি পেয়েছেন বিজ্ঞাপন দিয়ে।

শুরুর দিকে এয়ারটেলের বেশ কিছু ফটোশুটে অংশ নেন। এরপর টানা এয়ারটেলের কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি। বিজ্ঞাপন ছাড়াও তাকে দেখা গিয়েছে মিউজিক ভিডিওতে।

‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে হাজির হন তিনি। প্রেক্ষাগৃহের ব্যানারে নির্মিত এই ভিডিওতে তার সাবলীল অভিনয় নজর কেড়েছে সবার। এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন।

এরপর তাকে দেখা গিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’ এ। সর্বশেষ লরেন শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে। গত বুধবার নাটকটির শুটিং করেছিলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button