Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সিনেমা হল চালু করতে আর্থিক সহায়তা: প্রধানমন্ত্রী

বন্ধ প্রেক্ষাগৃহ (সিনেমা হল) পুনরায় চালু করতে আর্থিকসহ নীতি সহায়তা দেওয়া হবে বলে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ আগস্ট) শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বন্ধ প্রেক্ষাগৃহ পুনরায় হল মালিকেরা চালু করতে চাইলে আর্থিক সহায়তা দিতে দেবেন প্রধানমন্ত্রী। তবে তার আগে প্রেক্ষাগৃহের মালিকদের আবেদন করতে হবে। বন্ধ প্রেক্ষাগৃহ বাঁচাতে সরকার আর্থিক ঋণ সহায়তার ব্যবস্থা করে দেবে। ’

৭৯৮ কোটি টাকা ব্যয়ে দেশের ১১টি উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। দেশে ১১টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আইসিটি বিভাগ জানায়, প্রকল্পটির আওতায় দেশের ১১টি উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন হবে।

উপজেলাগুলো হলো- সিরাজগঞ্জের কাজীপুর, জয়পুরহাটের কালাই, দিনাজপুর সদর, মানিকগঞ্জের শিবালয়, কিশোরগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর, চাঁদপুরের মতলব, বান্দরবানের বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ভোলা সদর, কুষ্টিয়া সদর এবং মেহেরপুর সদর।

প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে ন্যূনতম এসএসসি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উদ্যোক্তা ও স্টার্টআপ তৈরি এবং আইটি খাতে যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button