Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বিএলসিপিএস

গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের মেধাসত্ত্ব সংরক্ষণ ও রয়্যালিটি আদায়ের লক্ষ্যে নতুন সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের সিএমও (কালেক্টিভ ম্যানেজম্যান্ট অর্গানাইজেশন) বিএলসিপিএস।

২২ আগষ্ট বিকাল ৪টায় সংস্থাটির গুলশানস্থ কার্যালয়ে বসেছিল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও বিভিন্ন ব্যান্ড সাধারণ বৈঠক। এ বৈঠক থেকেই প্রতিষ্ঠানটির নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আগামী বেশ কয়েকদিন এই নিবন্ধন কার্যক্রম চলছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

বিএলসিপিএসের পক্ষ থেকে জানানো হয় এখন থেকে জোরালোভাবে প্রতিষ্ঠানটি গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের ন্যায্য অধিকার আদায় ও বিভিন্ন মাধ্যম হতে প্রাপ্য রয়্যালিটি সংগ্রহ ও বণ্টনের ক্ষেত্রে সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button