Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

৪০০ কোটি’র ছবি নিয়ে আবার প্রভাস

আবারও বিগ বাজেটের ছবি নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউডের অন্যতম নায়ক ‘বাহুবলী’ খ্যাত প্রভাস। ছবির নাম ‘আদিপুরুষ’। ছবির পরিচালক ওম রাউত। ‘বাহুবলী’র মতোই ঐতিহাসিক গল্পে নির্মিত হবে ছবিটি।

প্রভাস করোনাকালকে ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘খারাপের উপর ভালোর জয়ের উদযাপন হবে!’ আরও জানান, প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের এ ছবিটি হিন্দি, তামিল, তেলেগুসহ একাধিক ভাষায় তৈরি হবে। আমাদের পুরাণে বর্ণিত এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণই এক্সসাইটেড।

জানা যায়, ছবিটির প্রযোজনা করবেন ভূষণ কুমার এবং কৃষণ কুমার। আর প্রভাসের বিপরীতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে বলিউডের অন্য কোন তারকাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button