Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

ইফতেখারের প্রথম প্রযোজনায় নবাগতা রাজ রিপা

‘খোঁজ – দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘অগ্নি’, ‘রাজত্ব’ ও ‘বিজলি’র মতো বেশকিছু আলোচিত সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী। প্রথমবারের মতো প্রযোজনা করছেন তিনি। তার প্রযোজিত-পরিচালিত প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘মুক্তি’।

রোববার রাজধানীর একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে ইফতেখার চৌধুরী, তার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ও প্রতিষ্ঠানটির প্রথম সিনেমা ‘মুক্তি’র ঘোষণা দেন। এছাড়া সিনেমাটিতে নায়িকা হিসেবে রাজ রিপার নাম ঘোষণা করেন। পাশাপাশি একটি পোস্টারও প্রকাশ করেন। এসময় প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।

ইফতেখার চৌধুরী বলেন, ‘মুক্তি’ সিনেমায় মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। একজন অভিনেত্রীর মধ্যে যে সমস্ত গুণাবলী থাকা দরকার তার সবই রাজ রিপার মধ্যে পেয়েছি। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু করবো।

জানা যায়, অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা ‘মুক্তি’। নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন-সে গল্পই সিনেমাটিতে তুলে ধরা হবে। সিনেমাটিতে রিপা ছাড়া আর কে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button