Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

ঈদে দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ালেন নিপুণ

ইদের দিন বিএফডিসিতে অসহায় ও দুস্থ শিল্পীদের মাঝে তিনি নিজ হাতে কোরবানির মাংস বণ্টন করেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপূণ। এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে নগর অর্থ সহায়তা ও দুই কিস্তিতে মোট ৮৫০ জন কলাকুশলী ও শিল্পীদের নিত্যপণ্য ঈদ উপহার দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নিপূণ বলেন, আসলে বিবেকের তাড়নায় চলচ্চিত্রের সহকর্মীদের মুখে আমার সামর্থ্য অনুযায়ী একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি মাত্র। উপহার পেয়ে তারা যে পরিমাণ খুশি হয়েছেন তা আমার কাছে অনেক বড় পাওয়া।

তিনি আরো বলেন, সত্যি কথা বলতে, শিল্পীরা কখনো দুস্থ হয় না। তারা সবাই পরিস্থিতির শিকার, এখন থেকে আমি আমার চলচ্চিত্রের মানুষদের নায্য অধিকার আদায় করার জন্য কাজ করব যেন ভবিষ্যতে তাদের কাউকেই পরিস্থিতির শিকার হতে না হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button