Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

রাতে ভক্তদের সঙ্গে কথা বলবেন শাকিব

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ভক্ত-দর্শকের সাথে আড্ডা দিতে হাজির হচ্ছেন। এমনকি ফোন করলেই ভক্তরা তার সাথে সরাসরি কথা বলতে পারবেন।

ঈদের দিন রাত ৮ টায় যে কোনো রবি, এয়ারটেল ও বাংলালিংক নম্বর থেকে ২৮৭৭৭ নম্বরে কল করলেই কথা বলতে পারবেন শাকিব খানের সাথে। আর এ কথা নিজেই জানিয়েছেন শাকিব। এছাড়া পুরো অনুষ্ঠানটি দেখতে পারবেন লাইভ টেকনোলজিসের অঙ্গ প্রতিষ্ঠান লাইভ রেডিও’র ফেসবুক পেজে। অনুষ্ঠানে সঞ্চালনা করবেন ঢাকাই সিনেমার তার বন্ধু ইমন-নিরব।

ভক্তদের সাথে সরাসরি আড্ডার প্রসঙ্গে শাকিব খান বলেন, করোনার এই পরিস্থিতির মধ্যে সকলেই ঘরবন্দি। আমি নিজেও ঘরে রয়েছি। তাই লাইভ টেকনোলজিস যখন বললো এরকম একটা অনুষ্ঠান করার কথা, তখন ভাবলাম এই সুযোগে ভক্তদের সাথে কথা বলতে পারব। মূলত এ কারণে আজকের আড্ডায় হাজির হচ্ছি।

শাকিব খান অভিনীত সর্বশেষ ‘বীর’ সিনেমা মুক্তি পেয়েছিল। এরপর করোনার কারণে নতুন কোন সিনেমা মুক্তি পায়নি। এদিকে শাকিব অভিনীত বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button