Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

প্লাস্টিকের চাদরে আচ্ছাদিত শাহরুখের বাংলো!

হঠাৎ দেখা গেল বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলো ঢেকে গেছে প্লাস্টিকের চাদরে! স্বাভাবিকভাবেই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। তবে কি শাহরুখ খান করোনাভাইরাস থেকে বাঁচতে নিয়েছেন বিশেষ এই ব্যবস্থা?

সামাজিক যোগাযোগমাধ্যমেও শাহরুখের বাংলো ‘মান্নাত’-এর একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্লাস্টিকে পুরো বাংলোটি আচ্ছাদিত। আর এ নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানান কথা চালাচালি।

তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, এটি ভাইরাস নয়, মৌসুমি বৃষ্টির ছাঁট থেকে বাংলো বাঁচাতেই এমন বুদ্ধি করেছেন কিং খান শাহরুখ। এটি শাহরুখের নতুন বুদ্ধি নয়, এর আগেও তিনি এমনটা করেছেন। তবে সেটা খুব বেশি নয়। কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়াতে দ্রুত এ ব্যবস্থা নিয়েছেন।

মুম্বাইয়ে শাহরুখ খানের এই বিলাসবহুল বাংলোর সঙ্গে যেমন শাহরুখের অনেক আবেগ জড়িয়ে আছে, তেমনি আছে শখের অনেক সামগ্রীও। বর্তমানে এর নাম ‘মান্নাত’ হলেও আগে এটি ছিল ‘জান্নাত’। ওখানে গিয়ে শাহরুখের একের পর এক স্বপ্নপূরণ হতে লাগলে বাংলোটির এই নাম রাখেন কিং খান।

এদিকে, অমিতাভ বচ্চন-অনুপম খের পরিবারের কয়েকজন সদস্যও আক্রান্ত। এমনকি আমির খান, রেখা, জয়া আখতার, করণ জোহর, সোহা আলি খানের বাড়ির পরিচারক, নিরাপত্তাকর্মী, গাড়িচালক করোনায় আক্রান্ত হয়েছেন। বন্ধ করে দেয়া হয়েছে অমিতাভের চারটি বাংলোসহ আরও কয়েকজন তারকার অ্যাপার্টমেন্ট। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট খবর

Back to top button