Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সালমানের টিশার্ট ও মাথার ব্যান্ড নিলামে না তুলতে মায়ের উকিল নোটিশ

ঢাকাই সিনেমার মহানায়ক সালমান শাহের ব্যবহার করা টিশার্ট ও মাথার ব্যান্ড নিলামে তোমার ব্যাপারে আপত্তি জানিয়েছে  সালমানের পরিবার। বরং সালমান শাহের মা নীলা চৌধুরী ও মামা কুমকুম সালমান ভক্তের কাছে ওই টিশার্ট ও মাথার ব্যান্ড ফেরত চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন।

করোনা পরিস্থিতিতে দেশের অসহায় মানুষদের কল্যাণে এই ইসব জিনিস নিলামে তুলতে চান সালমান ভক্ত মামুন। প্রায় ২০ বছর ধরে তার সংগ্রহে রয়েছে ‘অন্তরে অন্তরে’ সিনেমায় সালমান শাহ’র ব্যবহার করা একটি টিশার্ট ও মাথার একটি ব্যান্ড। প্রিয় নায়কের টিশার্ট ও ব্যান্ড বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে অসহায়দের সাহায্য করাই তার উদ্দেশ্য।

কিন্তু ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই এই দুটি জিনিস নিলামে তোলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছেন সালমানের মা নীলা চৌধুরী। সালমানের মা নীলা চৌধুরী ও তার পরিবারের আইনজীবী হিসেবে অ্যাড. ফারুক আহমেদ স্বাক্ষরিত একটি উকিল নোটিশ মঙ্গলবার (২১ জুলাই) মামুনুর রেজা মামুনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘সালমান শাহ ভক্ত মামুনুর রেজা মামুনের উদ্দেশ্য আমি নিম্ন লিখিত স্বাক্ষরকারী সালমান শাহ জননী নীলা চৌধুরী ও তার পরিবারের আইনজীবী হিসাবে অবগত করছি যে, অনলাইন পত্রিকা জাগো নিউজে ২১/০৭/২০১০ইং তারিখ আপনার উদ্ধৃতি দিয়ে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া শিবলী সাদিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’ সিনেমায় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র ব্যবহৃত ১টি টি-শার্ট ও ১টি মাথার ব্যান্ড নিলামে উঠানাের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

যাহা তার পরিবার ও অন্যান্য ভক্তবৃন্দের দৃষ্টি গােচর হয়েছে। সালমান শাহ জননী প্রবাস থেকে এবং কুমকুম মামা সিলেট থেকে আমাকে অবগত করেন যে, এরূপ টি-শার্ট ও মাথার ব্যান্ড আপনাকে কখনও স্মৃতি হিসেবে দেয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button