Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

দক্ষ অভিনেত্রী হতে চান তমা মনি

নবাগত মডেল তমা মনি ছোটবেলা থেকেই শোবিজ অঙ্গনের প্রতি প্রবল আকর্ষণ। ২০১৭ সাল থেকে মডেলিং জগতে প্রবেশ করেন তিনি; নিজের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন আপন মহিমায়। দেশের বিভিন্ন নামী-দামী ফ্যাশন হাউজ (মানসা; আনজারা; নগরদোলা; ম্যাক্স ব্যাগ) এর মডেল হিসেবে কাজ করেছেন। ইয়ামাহা ব্রান্ড এরও মডেল হয়েছেন।

তবে মডেলিং এর চেয়ে অভিনয়ের দিকে তিনি গুরুত্ব দিতে চান; হতে চান বড়মাপের অভিনেত্রী। প্রিয় রঙ তার লাল। লাল রঙকে তিনি হিংসা ও ভালোবাসার প্রতীকরূপে আখ্যায়িত করেছেন। প্রিয় অভিনেতার তালিকায় রয়েছে- জাহিদ হাসান; মোশাররফ করিম; হূমায়ূন ফরিদী। প্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছেন- নুশরাত ইমরোজ তিশা।

অবসরে ডিজাইন করতে; ঘর গোছাতে ও ভ্রমণ করতে পছন্দ করেন। করোনাকালীন সময়ে পরিবারকে সময় দিয়েছেন; ঘরের সাজ সজ্জা সুন্দর করে সাজিয়েছেন; ডিজাইন (ফ্যাশন ডিজাইন এর ছাত্রী হিসেবে)প্র্যাকটিস করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তিনি ফ্যাশন শিল্পের প্রতি ভালোবাসার টানেই অভিনয়ের পাশাপাশি বুটিকশপ করার পরিকল্পনা করেছেন।

দেশের বাড়ী পটুয়াখালী হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজ এ পড়াশুনা করে পরবর্তীতে উওরার বাসিন্দা হয়েছেন। সাংবাদিক বাবার মেয়ে তমা উওরার শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশুনারত অবস্থায় আছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button