Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

মানহানির মামলা করবে অপু

অপু বিশ্বাসের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে লিগ্যাল নোটিশ দিয়েছেন বাদশাহ বুলবুল নামের এক ব্যবসায়ী। সেই আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে বাদশাহ বুলবুলের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস।

রোববার ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মো. মুনজুর আলমের মাধ্যমে পাছানো সেই নোটিশ বিষয়ে অপু বিশ্বাস বলেন, এটি একটি ষড়যন্ত্র। অনেক আগে আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। কারণ আমার চেক বইয়ের মাঝখানের দুটি পাতা পাচ্ছিলাম না। গত বছর থানায় জিডিও করেছি।

তিনি আরো বলেন, এই চেক নিয়ে কীভাবে আইনি নোটিশ পাঠায়? আমার সম্মান নষ্ট করার জন্য এমনটা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করবো।

এর আগে অপুকে পাঠানো সেই নোটিশে বলা হয়, ব্যবসায়ী বাদশাহ বুলবুলের সঙ্গে অপু বিশ্বাসের সু-সম্পর্ক ছিল। সেই সুবাধে প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন।

গত ৭ জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দিলে অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ তা ফেরত দেয়। আগামী ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য অপুকে বলা হয়েছে। তা না হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button