
করোনা চিকিৎসার জন্য মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্য বচ্চনকে। হিন্দুস্তান টাইমসহ ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
করোনায় আক্রান্ত হওয়ার পর একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলিউল সম্রাট অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন। গত শনিবার করোনা শনাক্ত হয় অমিতাভ ও অভিষেকের। এর পরেরদিনই করোনার রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্য বচ্চনের।
শরীরে করোনার তেমন কোনো লক্ষণ না থাকায় হোম আইসোলেশনে ছিলেন তারা। কিন্তু শুক্রবার তাদের নিশ্বাস নিতে কষ্ট হলে তাদের হাসপাতালে নেয়া হয়। তবে সুস্থ রয়েছেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন।



