Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

অমিতাভ ও অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা অমিতাভ বচ্চন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। অমিতাভের ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে, জয়া বচ্চন, ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

বিগ বি’র করোনা আক্রান্তের বিষয়টি জানা যায় গতকাল শনিবার। পরে বলিউডভিত্তিক পত্রিকা ফিল্মফেয়ার গতকাল দিনগত রাত সাড়ে ১২টায় এক টুইট বার্তায় জানায়, অমিতাভপুত্র অভিষেকও করোনায় আক্রান্ত।

এক টুইট বার্তায় অভিষেক বচ্চন জানান, ‘কিছু সময়ের ব্যবধানে আমার বাবা ও আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা করোনায় আক্রান্ত। আমাদের পরিবারের সব সদস্য ও গৃহকর্মীদেরও পরীক্ষা করা হচ্ছে। দয়া করে কেউ দুশ্চিন্তা না করে প্রার্থনা করুন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button