Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডঢালিউডবিনোদন

কলকাতার ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড পেলেন জয়া

কলকাতার ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয়ের জন্য দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পেলেন ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডের ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার।

অনলাইনেই অ্যাওয়ার্ড শো আয়োজন করেছে ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’। ভারতের ‘হ্যালো’ নামের একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান করেছে।কলকাতার শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালনা করেছেন ‘কণ্ঠ’। এতে রমিলা চরিত্রে অভিনয় করেন জয়া। গত বছরের ১০ মে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি।

পুরস্কারের বিষয়ে জয়া আহসান জানিয়েছেন, ‘প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। আমার কাজের প্রতি যারা আস্থা রেখে এই সম্মাননা প্রদান করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button