Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে সিনেমা, কেন্দ্রীয় চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত

লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন সোয়াইবুর রহমান রাসেল। উপন্যাসের সঙ্গে মিল রেখে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘নন্দিনী’। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কোলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা রাসেল।

পাঁচ বছরের বেশি সময় ধরে নাটক ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করছেন এই নির্মাতা। ছবিতে ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ নাজিরা মৌ। ‘নন্দিনী’তে একটি মেয়ের সংগ্রামী জীবনের গল্প দেখা যাবে। যার জীবনের পরতে পরতে লুকিয়ে রয়েছে গল্প। সিনেমাটির গল্প ও সংলাপ লিখেছেন লেখক নিজেই।

আর চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান। নয়নতারা লিমিটেডের ব্যানারে ‘নন্দিনী’ প্রযোজনা করছেন মো. ইমাম হাসান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পুরো শুটিং হবে বাংলাদেশে। এ সিনেমায় ইন্দ্রনীল, নাজিরা মৌ ছাড়াও  ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ আরও অনেকেরই অভিনয়ের কথা রয়েছে।

‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে ইন্দ্রনীলের। সবশেষ তিনি অপু বিশ্বাসের বিপরীতে ‘সম্রাট’ সিনেমায় অভিনয় করেছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button