Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

অনন্ত-বর্ষার হাত ধরে জায়েদ খান-হিরো আলম দ্বন্দ্বের অবসান

অনন্ত জলিল-বর্ষার হাত ধরেই অবশেষে মিটলো মিশা-জায়েদ বনাম হিরো আলমের দ্বন্দ্ব। ১১ জুলাই অনন্ত জলিল নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। সেখানে একপাশে দেখা যায় জায়েদ খানকে। অন্য পাশে হিরো আলম। মাঝখানে দাঁড়িয়ে আছেন অনন্ত জলিল ও বর্ষা। ছবিটির ক্যাপশনে অনন্ত লিখেছেন, ‘নাথিং ইমপসিবল।’

মূল ঘটনার সূত্রপাত শাহরিয়ার নাজিম জয়ের একটি লাইভ অনুষ্ঠানে। জয় মিশা সওদাগরকে জিজ্ঞেস করলেন, আপনাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কি সদস্য হিরো আলম? এই প্রশ্ন কয়েকবারেও বুঝতে পারেননি মিশা। হিরো আলমকে চিনতেই পারছিলেন না তিনি। মিশা বলেন, ‘ও হ্যাঁ তিনি তো আমাদের আজীবন সদস্য।’

কিন্তু জায়েদ খান সেই ভুল ভাঙেন। জায়েদ বলেন, ‘না না, আমার প্রেসিডেন্ট বুঝতে পারেননি। একজন আছেন যিনি মিউজিক ভিডিও করেন। উনার কথা বলছেন। হিরো আলম নামে আমরা কাউকে চিনি না। আমরা হিরো বলতে চিনি নায়ক রাজ রাজ্জাক, হিরো বলতে চিনি আলমগীর সাহেবকে… হিরো আলম নামে কাউকে চিনি না।’

সে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। হিরো আলম উল্টো চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘জায়েদ খানকে ক’জন চেনে। তারচেয়ে আমাকে লোকে বেশি চেনে।’

বিষয়টি নিয়ে জটিল অবস্থার তৈরি হলে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক অনন্ত জলিল এর মধ্যস্থততায় এগিয়ে আসেন। তার হাত ধরেই অবশেষে মিটলো মিশা-জায়েদ বনাম হিরো আলমের দ্বন্দ্ব।

সংশ্লিষ্ট খবর

Back to top button