Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডঢালিউডবিনোদন

করোনায় আটকে আছে জয়ার ৫ ছবি

করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। আটকে আছে বিনোদন মাধ্যম গুলোও। আটকে পড়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মুক্তির অপেক্ষায় থাকা পাঁচটি ছবি।

ছবিগুলো হচ্ছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’, সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’, নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’। ছবিগুলোর মধ্যে প্রথম তিনটি কলকাতার হলেও শেষ দুটি বাংলাদেশের। প্রত্যেকটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জয়া আহসান।

এ বিষয়ে জয়া আহসান জানিয়েছেন, পাঁচটি ছবির মধ্যে সবকটিরই কাজ প্রায় শেষ। মুক্তির বিষয়ে এখনই জানা যাচ্ছে না কিছুই। কারণ পৃথিবীর অবস্থা ভালো নেই। এই অবস্থায় ছবিও মুক্তি পাবে না। আকেরটু অপেক্ষা করতে হবে দর্শকদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button