Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

গানের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন এন্ড্রু কিশোর: প্রধানমন্ত্রী

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

এসময় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, এন্ড্রু কিশোরের ছেলে-মেয়ে বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন। তারা সেখান থেকে দেশে ফেরার চেষ্টা করছেন। তার দুই সন্তান দেশে ফিরলেই বরেণ্য এ কন্ঠশিল্পীর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তাঁর পরিবার ও বন্ধুরা।

তার আগ পর্যন্ত শিল্পীর মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে।আর সমাহিত করা হবে রাজশাহী নগরীর সার্কিট হাউসের পেছনে খ্রিস্টান কবরস্থানে।

উল্লেখ্য, ৬৫ বছর বয়সে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে চলে গেলেন এই শিল্পী। টানা ৯ মাস সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসাধীন থেকে গত ১১ জুন এয়ার অ্যাম্বুলেন্সযোগে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই শিল্পী।

সংশ্লিষ্ট খবর

Back to top button