
সুশান্ত সিং রাজপুতকে সিনেমা থেকে বাদ দেয়ার অভিযোগে বার মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চলেছে পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবং শেখর কাপুরকে।
বানসালির সুপার হিট ছবি ‘পদ্মাবতী’ এবং ‘রামলীলা’ থেকে কেন সুশান্তকে বাদ দেয়া হয়েছিল সেটা জানা গেলে ইয়াশরাজ ফ্লিমসের সঙ্গে সুশান্তের বনিবনা না হওয়ার বিষয়টি জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। ইয়াশরাজ ফ্লিমসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণেই কি জোর করে সুশান্তকে বাদ দেয়া হয়েছি? আর এ কারণেই নাকি সুশান্ত ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এমনটাও অভিযোগ রয়েছে।
এদিকে, সুশান্তের মৃত্যুতে এ পর্যন্ত ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তারমধ্যে সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তি, ঘনিষ্ঠ বন্ধু, ইয়াশরাজ ফ্লিমসের কাস্টিং ডিরেক্টর সনু শর্মা রয়েছেন।
গত ১৪ই জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্লাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ। ৩৪ বছর বয়সী এ অভিনেতা অত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানালেও তার মৃত্যুকে ঘিরে ভারত জুড়ে তৈরি হয়েছে অসন্তোষ। সুশান্ত ভক্তরা তার মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ। তারা এ এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলছে।



