Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

করোনায় ভিন্নধর্মী ফ্যাশন শো

করোনাকালে জার্মানির রাজধানী বার্লিনে স্বাস্থ্যবিধি মেনে ভিন্নধর্মী এক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়ে গেল। অনুষঙ্গ হিসেবে পরার জন্য পোশাকের সঙ্গে মিলিয়ে মাস্ক তৈরি করেন জার্মান ফ্যাশন ডিজাইনার আনিয়া গোকেল। বার্লিন ফ্যাশন উইকে সেই মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত হয় এই ফ্যাশন শো।

এবারের বার্লিন ফ্যাশন উইকের স্প্রিং/সামার মৌসুমের একমাত্র আয়োজন ছিল এটি। ফ্যাশন শো এর জন্য মডেলদের প্রস্তুত হওয়া থেকে শুরু করে পুরো আয়োজনেই ছিল স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। আনিয়া নিজের এই ফ্যাশন শো এর নাম দিয়েছেন ‘ভবিষ্যতের ঘ্রাণ’।

দর্শকসারিতে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। মডেলরা তৈরি হওয়ার আগে যথাযথভাবে জীবানুমুক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান। আর ফ্যাশন শোতে মডেলদের পোশাকের সঙ্গে মিলিয়ে পরানো হয় মাস্ক।

করোনার কারণে দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন বিশ্বের ফ্যাশন ডিজাইনার, মডেলসহ সংশ্লিষ্টরা। তবে মহামারীর মধ্যে কাজ ছাড়া বসে থাকতে রাজি ছিলেন না জার্মান ফ্যাশন ডিজাইনার আনিয়া গোকেল। লকডাউনের মধ্যে ঘরে থেকেই নতুন নতুন পোশাক তৈরি করেন আনিয়া। যা পরিবেশন করা হয়েছে বার্লিন ফ্যাশন উইকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button