Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

অস্কারের সদস্য হলেন হৃতিক, আলিয়া

বিশ্বের ৮১৯ জন তারকাকে তাদের নতুন সদস্য হিসেবে যুক্ত করতে যাচ্ছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক আসর অস্কারের আয়োজক দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স। যারা পরবর্তী সময়ে ভোট দিতে এবং অস্কারের বিভিন্ন কাজে সম্পৃক্ত হতে পারবেন। সেই তালিকায়  যুক্ত হচ্ছেন বলিউড দুই তারকা হৃতিক রোশন ও আলিয়া ভাট।

আলিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে ‘গাল্লি বয়’-তে সুঅভিনয়ের কারণে। ছবিটি অস্কারের জন্য জমাও হয়েছিল। যা প্রাথমিক পর্বেই ছিটকে গিয়েছিল। আর হৃতিককে আমন্ত্রণের হেতু- তার লাগাতার পরিবেশনা। উল্লেখ করা হচ্ছে ‘সুপার ৩০’, ‘যোধা আকবর’-এর মতো ছবিগুলোর নাম।

অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে এবারের অতিথিদের নাম প্রকাশ করা হয়েছে। জানা যায়, আমন্ত্রিত অতিথিরা আমন্ত্রণ গ্রহণের পর অস্কারের ভোটাধিকার পাবেন তারা।

এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছেন ভারতীয় কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্ত, কস্টিউম ডিজাইনার নিতা লুল্লা, নির্মাতা নিশ্থা জৈন, অমিত মধেশিয়া, ভিজুয়াল ইফেক্ট সুপারভাইজার বিশাল আনন্দ ও সন্দীপ কমলকে।

এর আগে তাদের সম্মান পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, টাবু, অনিল কাপুর, আমির খান, সালমান খান, ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোনসহ অনেকে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button